মৌলভীবাজারে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

মৌলভীবাজারে ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ সাড়ে টায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগান এলাকার জোড়াপুল নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের চালানের গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে এএসআই হামিদুর রহমান ও আয়েছ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর ইউনিয়নের কানিহাটি চা বাগানের জোড়াপুল এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওয়াজকুরুনী(২৫) কে আটক করা হয়েছে।

 

আটক ইয়াবা ব্যবসায়ী কুলাউড়া উপজেলার লালারচক গ্রামের মাহমুদ আলীর ছেলে ওয়াজকুরুনী। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে পুলিশ জানায়।

 

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031