বান্দরবানে একদিনে একই পরিবারের ৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: 12:34 PM, June 20, 2020

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসের পরিবারের ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে একদিনেই নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ আসে।এর আগে লক্ষীপদ দাসের পরিবারের আরও সাতজন সদস্য করোনায় আক্রান্ত হন। সব মিলিয়ে ওই পরিবারের মোট ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে বান্দরবান সিভিল সার্জন ডাক্তার অং সুই প্রু মার্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বান্দরবান সিভিল সার্জন বলেন, শুক্রবার জেলার ৮০টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। বর্তমানে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শুক্রবার রাতে বান্দরবান জেলায় নতুন আরও ২৪ জন করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে সদরে ২৩ জন ও একজন নাইক্ষ্যংছড়ি উপজেলার। সদরের আক্রান্ত ২৩ জনের মধ্যে জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাসের যৌথ পরিবারের ৯ জন, বাকিরা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

 

নাইক্ষ্যংছড়িতে সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে বান্দরবান জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। তবে এর মধ্যে ৩২ জন সুস্থ্য হয়ে গেছেন। বাকিরা হাসপাতাল ও বাসায় আইসোলেশনে রয়েছেন। নতুন আক্রান্তদেরও আইসোলেশনে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

 

বান্দরবান সিভিল সার্জন ডা. অং সুই প্রু মার্মা বলেন, ‘শুক্রবার নতুন ২৪ জন আক্রান্ত হয়েছে। এটি আমাদের জন্য খুবই এলার্মিং। অসচেতনতার জন্য সংক্রমণের হার দিন দিন বাড়ছে। এর মধ্যে একটি যৌথ পরিবারের ৯ জন সদস্য রয়েছে, আগেও সাতজন আক্রান্ত হয়েছে। তাই সকলকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ১০ জুন বান্দরবান সদর ও রুমা উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করে লকডাউন করে প্রশাসন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30