সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

 

আজ শনিবার সকালে তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের ডাক্তাররা তাকে আইসিইউতে নিয়ে যান। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন অক্সিজেন দিচ্ছেন, প্রেসার কম ছিল। এখনো আগের অবস্থাতেই আছে।’

 

৭৭ বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।ইউনাইটেড হাসপাতালের চিফ অফ কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডা. সেগুফা আনোয়ার এর আগে বলেছিলেন, ‘ব্লাড প্রেসার ওঠানোর চেষ্টা করা হচ্ছে। কিছু নিউরোলজির প্রবলেম ছিল সেগুলো মেনটেইন করা হচ্ছে। আর অক্সিজেনের সেচ্যুরেশন মেনটেইন করা হচ্ছে।’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন।সাহারা খাতুন গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৮ সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে দেওয়া হয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব।

Spread the love

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930