সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে জাউয়া-রাজনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি যাত্রী সাবিনা বেগম(২২) নামের এক নারী গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে ভর্তি করান। আহত সাবিনা বেগম উপজেলার ভাতগাও ইউনিয়নের জালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী। প্রত্যক্ষদর্শরা জানান, ঢাকা থেকে আসা সুনামগঞ্জগামী ক্রাউন্ট সিমেন্ট বোঝাই একটি ট্রাক(েঢাকা মেট্রো উ-১১-২১৯৪) রাজনপুর নামক স্থানে চলন্ত অবস্থায় ট্রাকের সাফট ভেঙ্গে দূর্ঘটনায় কবলিত হয়।
এসময় ট্রাক চালক ঈমান আলী ক্রাউন সিমেন্টের অন্য একটি ট্রাকে উঠে পালিয়ে যাওয়ার সময় জাউয়াবাজার থেকে পুলিশ তাকে আটক করে। সে ঢাকা নারায়ণগঞ্জ’র চরসৈয়দপুর এলাকার হানিফ মিয়ার পুত্র।