সিলেটে প্রাথমিকের ৩৪ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

সিলেটে প্রাথমিকের ৩৪ জন করোনা আক্রান্ত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মহামারি করোনাভাইরাসে সিলেটসহ সারা দেশে প্রাথমিক শিক্ষার ৩১৮ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট বিভাগে ৩৪ জন।এছাড়া সারা দেশে আক্রান্তদের মধ্যে পাঁচজন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। আর এ পর্যন্ত ৪৮ জন সুস্থ হয়েছেন।

 

আজ মঙ্গলবার (২৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আক্রান্তকারীদের মধ্যে সিলেট বিভাগে ৩৪ জন, ঢাকা বিভাগে ১১৮ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, চট্টগ্রামে ৮৬ জন, খুলনায় ১০ জন, বরিশালে ১৮ জন, রংপুরে ১৭ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার (২২ জুন) একদিনে দুই শিক্ষক মারা গেছেন।

 

তবে শিক্ষক নেতাদের দাবি, সারা দেশে আক্রান্তের সংখ্যা ৫ শতাধিক। তারা বলছেন, অনেকে সামাজিক ভীতির কারণে উপসর্গ নিয়ে বাসায় চুপচাপ থাকছেন, কোনো ধরনের পরীক্ষা করছেন না। এ কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা উঠে আসছে না বলে জানান তারা।

 

ডিপিই’র তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ২৭ জন শিক্ষক, ৩৬ জন কর্মকর্তা, ২২ জন কর্মচারী ও ১৩ জন শিক্ষার্থী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন শিক্ষক ও একজন কর্মকর্তা মারা গেছেন। আর এ পর্যন্ত ৪৮ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন শিক্ষক, ৫ জন কর্মকর্তা, কর্মচারী দুইজন ও ৭ জন শিক্ষার্থী রয়েছেন।

 

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রাথমিক শিক্ষকদের মধ্যে অন্তত ৫০ জনের অবস্থা মুমূর্ষু। নিজ উদ্যোগেই নানাভাবে চিকিৎসা নিচ্ছেন তারা। নিম্ন বেতনের প্রাথমিক শিক্ষকরা কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে বড় ধরনের সংকটে পড়েছেন। পরিবারের সদস্যরাও কেউ কেউ আক্রান্ত হয়েছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930