এইচএসসি পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে

প্রকাশিত: 6:46 PM, June 23, 2020

লন্ডন বাংলা ডেস্কঃঃ

উপযুক্ত পরিবেশ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এই পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী শিক্ষাখাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তার বাজেট বক্তৃতায়।

তিনি বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।

উপযুক্ত পরিবেশ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘এই পরীক্ষা গ্রহণের সমস্ত প্রস্তুতি সরকারের রয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী শিক্ষাখাতের বরাদ্দ বাজেট বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অপচয় রোধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তার বাজেট বক্তৃতায়। তিনি বলেন, ‘করোনা সংকটকালে অনলাইন ও টেলিভিশনে পাঠদান চলছে। টেলিভিশনের মাধ্যমে শতকরা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। অনলাইনে পাঠদানে আজ নতুন একটি প্লাটফর্ম চালু করা হবে। সব বিশ্ববিদ্যালয় এটি ব্যবহার করতে পারবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, ‘এরকম সময়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও সবাই এই সময়টাকে যেন কাজে লাগাই। পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করি। নতুন দক্ষতা অর্জন করার চেষ্টা করি। স্বাস্থ্যবিধি মেনে সবার প্রতি মানবিক আচরণ করি।

শিক্ষামন্ত্রী তার বক্তব্যে অনলাইন শিক্ষা সহজলভ্য করতে মোবাইল ও ইন্টারনেটের ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেন।

কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক উল্লেখ করে এটি অর্থনৈতিকভাবে তেমন ফলদায়ক নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এই সুযোগ রাজনৈতিকভাবে জনপ্রিয়তা বৃদ্ধি করে না উল্লেখ করে এটি দেওয়ার কোনো যৌক্তিকরা আছে বলে তিনি মনে করেন না বলে জানান।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের বক্তব্যের সমালোচনা করেন দীপু মনি। তিনি বলেন, ‘বিএনপি নামক অপরাজনীতির দলকে নিয়ে কিছু বলতে রুচিতে বাঁধে। কিন্তু তাদের একজন সদস্য আপত্তিকর কিছু বক্তব্য রেখেছেন। শুধু বলতে চাই বক্তব্যে কোরআন-হাদিসের কথা বলব, আর কোরআনের আদেশের সুস্পষ্ট লঙ্ঘনকারী, এতিমের অর্থ আত্মসাৎকারীর পক্ষে সাফাই গাইব—এ দুটো এক সঙ্গে হয় না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031