নিখোঁজ রেখেই উদ্ধার অভিযান সমাপ্ত

প্রকাশিত: 7:15 PM, June 23, 2020

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নাটোরের লালপুরে পদ্মা নদীতে নিখোঁজ দুই কৃষককে দুদিনেও সন্ধান করতে না পেরে উদ্ধার অভিযান সমাপ্ত করেছে ফায়ার সার্ভিস। তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার করতে না পেরে গতকাল বেলা ২টায় অভিযান সমাপ্ত করা হয়।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, রবিবার বিকালে লালপুর উপজেলার পদ্মা নদীর রাইটারচর থেকে চীনাবাদামসহ ছয় কৃষক নৌকায় বালিতিতা ইসলামপুর গ্রামে ফিরছিলেন। পথে মাঝ নদীর শিবিরের মাথা এলাকায় ঢেউয়ের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে বাদামসহ তাদের নৌকাটি ডুবে যায়। চারজন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন সেলিম ও পুকিন নামে দুই কৃষক। তারা সম্পর্কে খালাতো ভাই।

 

লালপুর ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ রুহুল আমিন জানান, তীব্র স্রোতের মধ্যেও উদ্ধারের চেষ্টা করা হয়েছে। অবশেষে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30