দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: 7:41 PM, June 23, 2020

দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পৃথক স্থানে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধীসহ দুই শিশুর সলিল সমাধি ঘটেছে। মঙ্গলবার দুপুর ও বিকালে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার দুপুরে পারভেজ (১১) নামের এক মানসিক প্রতিবন্ধি (মৃগী রোগী) শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে বাংলাবাজার ইউনিয়নের রাউলী গ্রামের ফসলি জমির পাশে কচুরিপনায় ভরপুর এক ডোবা থেকে। সে পার্শ্ববর্তী পাইকপাড়া গ্রামের আওলাদ মিয়ার ছেলে। আগের দিন সোমবার বিকাল থেকেই সে নিখোঁজ ছিল। একেবারে পাশেই রাউলি গ্রামে পারভেজের নানাবাড়ি। ওই বাড়ির পাশেই কচুরিপনায় ভরপুর ওই ডোবাটিও। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা।

 

ও্ইদিন বিকাল ৩টার দিকে একই ইউনিয়নের দক্ষিণ উস্তিঙ্গেরগাঁও গ্রামে নিজেদের বসতঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে সায়মা নামের ৭ বছর বয়সী আরেক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সে নিখোঁজ ছিল। সায়মা ওই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে। সকালের কোনো এক সময় বাড়ির সকলের অজান্তে সে পুকুরে পড়ে যায়।

 

স্থানীয় বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে অভিভাবকসহ গ্রামের মুরব্বিদের সঙ্গে কথা বলে পানিতে ডুবে শিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30