নৈশপ্রহরীকে হত্যা, পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ ডাকাত নিহত

প্রকাশিত: 12:39 PM, June 25, 2020

নৈশপ্রহরীকে হত্যা, পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ ডাকাত নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ফেনীর দাগনভূঞা উপজেলায় ডাকাতির সময় নৈশপ্রহরীকে হত্যার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে।নিহত নৈশপ্রহরীর নাম আবদুল মান্নান (৪৫) ওরফে মনু। তিনি আশ্রাফপুর গ্রামের বাসিন্দা। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করেন। এ সময় ডাকাতরা মনুকে ধরে শ্বাসরোধে হত্যা করে। পরে লোকজন টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয়।

 

এ সময় টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ডাকাতকে আটক করে। তবে ডাকাতদলের অপর সদস্যরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়।পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিন ডাকাতকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত গুলিবিদ্ধ অপর ডাকাতকে ফেনী জেনালের হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।আটক একজন ডাকাত পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি ছোড়াসহ বিভিন্ন সরঞ্জামর উদ্ধার করেছে। ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30