গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে  নবাগত ওসির মতবিনিময়

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে  নবাগত ওসির মতবিনিময়

 

প্রতিনিধি/ গোলাপগঞ্জঃঃ

 গোলাপগঞ্জ মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মো: হারুনুর রশীদ চৌধুরী। গত ২৪ জুন বুধবার সিলেট জেলার পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে মোঃ হারুনুর রশীদ চৌধুরীকে বদলীজনিত যোগদানের আদেশ করা হয়। এর প্রেক্ষিতে ২৫ জুন বৃহস্পতিবার তিনি গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ঐদিন সন্ধ্যা ৭টায় তিনি গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় করেন।

 

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহ-সভাপতি রতন মনির চন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, কোষাধক্ষ জালাল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য দীনেশ দেবনাথ, সাংবাদিক ইমরান আহমদ। মতবিনিময়কালে ওসি হারুনুর চৌধুরী বলেন তিনি দীর্ঘ ২০ বছর থেকে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ।

 

মানুষকে সেবা দেওয়া হচ্ছে পুলিশের কাজ। আমি আগে যখন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ চলতি দায়িত্বে ছিলাম তখন সাংবাদিকসহ সকলের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। আশা করি এবারও আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশা করি। তিনি বলেন এর আগে ২০১২ সালের ৬ আগস্ট হতে ২০১৩ সালের ২৪ এপ্রিল পর্যন্ত গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে চলতি দায়িত্ব পালন করেন। এরপর তিনি গোলাপগঞ্জ মডেল থানা থেকে পদোন্নতি পেয়ে প্রায় দুই বছর জৈন্তা থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেন।

 

তারপর ২০১৫ সালে তিনি প্রায় ছয় মাস ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৫ হতে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ২বছর সুনামগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত প্রায় দুই বছর জগন্নাথপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ সুনামগঞ্জ থানা প্রায় ১ বছর অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তিনি ২০০১ সালে প্রথম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930