আখাউড়া ইউএনও করোনায় আক্রান্ত

প্রকাশিত: 2:18 PM, June 27, 2020

আখাউড়া ইউএনও করোনায় আক্রান্ত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ওনার নমুনা পরীক্ষা করা হয়। রাত ৯টার দিকে পাওয়া রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

 

এদিকে, বিষয়টি জানার পর ইউএনও তাহমিনা আক্তার রেইনার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ‘শুক্রবার আমাদের কাছে ৫৯৫টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ঢাকা থেকে ৫০৫টি এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসেছে ৯০টি রিপোর্ট। রিপোর্টগুলোর মধ্যে ৬০টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30