সিলেট ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০
প্রতিনিধি/ জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় এবার ২ স্বাস্থ্যকর্মী সহ আরো ৪ জন আক্রান্ত হয়েছেন। ২৬ জুন রাতে তাঁরা করোনা রোগী হিসেবে সনাক্ত হন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৮০ জন আক্রান্ত হলেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।