সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুর রহমান ফখর আর নেই। রবিবার সকাল ৬টায় ঢাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে ফয়জুর রহমান ফখরের গ্রামের বাড়ি। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফয়জুর রহমান ফখর এশিয়ান সার্ভেয়ার্স লি. -এর প্রতিষ্ঠাত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লি., পূবালী ব্যাংক লি. এর পরিচালক ছিলেন। এছাড়া ন্যাশনাল টি কোম্পানি লি. এর সাবেক পরিচালক ছিলেন তিনি।
এদিকে, সাইফুর রহমানের ভাইয়ের মৃত্যুতের শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।