সিলেট |
প্রকাশিত: 7:50 PM, June 28, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় নতুন করে আরো ২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জন জগন্নাথপুর পৌর এলাকার ও আরেকজন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন এলাকার বাসিন্দা। ২৭ জুন শনিবার রাতে তাঁরা করোনা রোগী হিসেবে সনাক্ত হন। এ নিয়ে জগন্নাথপুরে মোট ৮২ জন আক্রান্ত হলেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর তা নিশ্চিত করেছেন।