ঢাকা-সিলেটে মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

 

জেলা প্রতিনিধিঃঃ

ঢাকা-সিলেটে মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া (২৫)।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে কুমিল্লা থেকে শুটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটি নোয়াপাড়া এলাকায় পৌঁছলে মাধবপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে গুরুত্বর আহত হন মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আটক কবির মিয়া (২৫) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোহাম্মদপুর গ্রামের খালেদ মিয়ার ছেলে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031