সিলেট ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
আবুল ফয়েজ খান কামাল/ফেঞ্চুগঞ্জঃঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও দুই জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। ২৯ জুন সোমবার সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়, এতে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।তারমধ্যে ফেঞ্চুগঞ্জের দুই জন।এরমধ্যে এক জন পুরুষ ও এক জন মহিলা।
আক্রান্তরা হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মিনহাজ উদ্দিন (৩৫) অপরজন ঘিলাছড়া বাদেদেউলি গ্রামের বেগম(৩৬)। এই নিয়ে ফেঞ্চুগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪০ জনে।ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন।চিকিৎসাধিন ২৬ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান। এদিকে আক্রান্ত দুই জনের মধ্যে ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলি গ্রামের বেগমের বাড়ী লক ডাউন করা হয়েছে। অপর আক্রান্ত মিনহাজ উদ্দিন (৩৫) গত ছয়দিন ধরে নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি আছেন।বিধায় তার বাড়ী লক ডাউন করা হয়নি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের পরিসংখ্যান বিদ বাবুল মিয়ার তথ্য মতে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ২৯ জুন পর্যন্ত মোট ৩৩৪ টি নমুনা সংগ্রহ করে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষারা জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে রিপোর্ট এসেছে ২২৮ জনের,অপেক্ষায় আছেন ১০৬ জন।ধারনা করা হচ্ছে বাকী ১০৬ জনের মধ্যে আরও অনেকেই আক্রান্ত হতে পারেন।