সিলেট |
প্রকাশিত: 3:42 PM, June 30, 2020
লন্ডন বাংলা ডেস্কঃ
সুনামগঞ্জের ছাতকে রেলওয়ের গোদামে ফখরুল আলম (৫০) নামের এক নিরাপত্তা কর্মীকে খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে ভোলা জেলার তজমুদ্দিন থানার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সুত্র জানায়, প্রতিদিনের মতো সোমবার রাতে ছাতক রেলওয়ের গোদামে নিরাপত্তার দ্বায়িত্বে ছিলেন ফখরুল আলম। রাতে কে বা কারা তাকে হত্যা করে গোদামের মালামাল লুট করে লাশ ফেলে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগেও বেশ কয়েকবার রেলওয়ের মালামাল চুরির ঘটনা ঘটেছিলো এই গোদামে। নিহত ব্যক্তি ২০১৩ সাল থেকে সুনামগঞ্জের ছাতক রেলওয়ের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকুরীতে যোগদান করে রেলওয়ের কলোনিতে তিনি ও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন।
ছাতক থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, এটা হত্যা বলে ধারণা করা হচ্ছে। গুরুত্ব সহকারে আলামত সংগ্রহ করা হচ্ছে, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জে পাঠানোর প্রস্তুতি চলছে।