প্রবাসে আইনশাস্ত্রে সিলেটি মেয়ে ফাহমিনের সফলতা

প্রকাশিত: 5:47 PM, June 30, 2020

প্রবাসে আইনশাস্ত্রে সিলেটি মেয়ে ফাহমিনের সফলতা

লন্ডন বাংলা ডেস্কঃঃ জার্মানীতে আইনশাস্ত্রে বিশেষ সফলতা অর্জন করেছেন বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের কৃতি সন্তান রুবায়া ফাহমিন হক। তিনি জার্মানী ফ্রাঙ্কফ্রুটের বিখ্যাত গোয়েথে ইউনিভার্সিটিতে আইনশাস্ত্রে সবাইকে তাক লাগিয়ে Fully Qualified Lawyer হিসেবে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। ভবিষ্যতে তিনি বিচার বিভাগে কাজ করতে চান।

 

তাঁর এই সফলতায় প্রথম বাংলাদেশী হিসেবে কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। ফাহমিন ফ্রাঙ্কফুর্টে বসবাসকারী রফিকুর রহমান ও বেগম ফয়জুন্নেছা রহমানের একমাত্র মেয়ে। জার্মানির ফ্রাঙ্কফ্রুট শহরেই স্থায়ীভাবে বসবাস ও লেখাপড়া করে আসছিলেন তিনি। ছোটবেলা থেকেই লেখাপড়ায় খুবই মেধাবী ও মনোযোগী। মেধাবীর সুবাদে নামী দামী স্কুলে লেখাপড়ার পাশাপাশি জার্মানী ফ্রাঙ্কফ্রুটের বিখ্যাত গোয়েথে ইউনিভার্সিটিতে আইন শাস্ত্রে লেখাপড়ার সুযোগ পান। প্রতিটি সেমিস্টারের সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গত দুমাস পূর্বে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

 

কোভিড-১৯ এর কারণে সেই পরীক্ষার ফলাফল বের হতে দেরি হয়। গত সপ্তাহে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে সবাইকে তাক লাগিয়ে সফলতার বীজ বুনেন রুবায়া ফাহমিন হক।

 

ফাহমিন সীল্যান্ড সুপার মার্কেটর স্বত্বাধিকারী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, জার্মান ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক জয়নাল হকের ছেলে পরব জয়নাল হক পিএইচডি (মলিকুলার বায়োকেমিষ্ট্রি) এর সাথে গত দু বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

তাঁর স্বপ্ন বাস্তবে রূপ দিতে ফাহমিন সকলের নিকট দোয়া চেয়েছেন। বাংলাদেশী এবং বাংলা ভাষাভাষী সবার ঘরে এমন সফলতার আনন্দ নিয়মিত বয়ে যাক এমনটিই কামনা করেছেন তাঁর শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল হক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30