ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আনিস মাহমুদ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আনিস মাহমুদ

ডেস্ক রির্পোটঃ

 

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।তিনি ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন।

গত ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। চাকরির মেয়াদ শেষে দুই দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।শেষ দফায় চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে ধর্ম মন্ত্রণালয় অফিস আদেশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মু. আ. হামিদ জমাদ্দারকে মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছিল।

 

এলবিএন/৩০-জে/এফ ১১/০৯-০১

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31