জগন্নাথপুরে জায়গা নিয়ে প্রবাসী পরিবারে বিরোধ

প্রকাশিত: 9:55 PM, July 1, 2020

জগন্নাথপুরে জায়গা নিয়ে প্রবাসী পরিবারে বিরোধ

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহরাপাড়া ইউনিয়নের ফতেহপুর গ্রামে জায়গা নিয়ে দুই প্রবাসী পরিবারে বিরোধ দেখা দিয়েছে। এ নিয়ে এক প্রবাসীকে জড়িয়ে অপ-প্রচারে স্থানীয় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

ফতেহপুর গ্রামের বাসিন্দা প্রবাসী আজির উদ্দিনের মালিকানা বেশ কিছু জায়গা জমি রয়েছে। এর মধ্যে কিছু জায়গা মাটি ভরাট করেন আজির উদ্দিনের চাচাতো ভাই প্রবাসী আতাউর রহমান। এ নিয়ে তাদের মধ্যে কোন বিরোধ নেই। তবে আরেক প্রবাসী সোনারা বেগমের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত সরজমিনে পরিদর্শনকালে ভরাটকৃত কিছু সরকারি জায়গার মাটি উত্তোলনের নির্দেশ দেন। মাটি উত্তোলনের পর জায়গাটি আবার খালে পরিণত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী আতাউর রহমানকে জড়িয়ে চালানো হয় অপ-প্রচার। যা কোন অবস্থায় মেনে নিতে পারছেন না মানুষ। বইছে নিন্দার ঝড়।

 

১ জুলাই বুধবার সরজমিনে প্রবাসী আতাউর রহমানের পক্ষে কাওছার মিয়া বলেন, প্রবাসী আজির উদ্দিনের মালিকানা জায়গার উপর দিয়ে সেই সরকারি খালে ড্রেন নির্মাণের চেষ্টা করছেন প্রবাসী সোনারা বেগম। এ নিয়ে আবার নতুন করে বিরোধের সৃষ্টি হয়েছে। যদিও প্রবাসী সোনারা বেগম তা অস্বীকার করে বলেন, এখানে ড্রেন নির্মাণ করতে হলে আমার প্রয়াত স্বামীর কবর স্থানের উপর দিয়ে নিতে হবে। সুতরাং এখানে ড্রেন নির্মাণের প্রশ্নই উঠে না। তবে স্থানীয়দের মধ্যে হেলাল আহমদ ও ফিরোজ উল্লাহ সহ অনেকে বলেন, এখানে চারদিকে রয়েছে প্রবাসী আজির উদ্দিনের বাড়ির জায়গা। পাশে রয়েছে ছোট খাল (নাইয়াদারা)। এ খালে কোন নৌকা চলাচল করে না। এছাড়া খালের মুখও রয়েছে বন্ধ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30