আইসিইউতে বিএনপি নেতা এম এ হক

প্রকাশিত: 1:39 PM, July 2, 2020

আইসিইউতে বিএনপি নেতা এম এ হক

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

শরীরে নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা, মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক। গত মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

 

তবে তাঁর শরীরে করোনাভাইরাস আছে কি-না তা এখনও জানা যায়নি। বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, এম এ হককে বুধবার রাতে থেকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দিয়ে অক্সিজেন লেভেল মেইনটেইন করা হচ্ছে।

 

তিনি বলেন, আজ তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে। বয়সের কারণে তিনি শারীরিক নানা সমস্যা রয়েছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30