যে কারনে আজ থেকে বন্ধ ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল

প্রকাশিত: 6:36 PM, July 3, 2020

যে কারনে আজ থেকে বন্ধ ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেট-ঢাকা মহাসড়কে এ রুটে চলাচলকারী সব ধরণের যানবাহন ৪ দিন বন্ধ থাকবে । মহাসড়কের ওসমানীনগর উপজেলার দুটি সেতু মেরামত কাজের জন্য শুক্রবার ভোর ৬টা হতে ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে এ রুট দিয়ে যান চলাচল।
সড়ক ও জনপদ বিভাগ থেকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে , সিলেট–ঢাকা মহাসড়কের শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের কাজ শুরু হবে শুক্রবার ভোর থেকে। এসময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপদ বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া । তিনি জানান, আজ ভোর ৬টা থেকে আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২ তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারের কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাবে মেরামত কাজ হবে। মেরামত কাজ চলাকালীন সেতু দু’টির উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30