হবিগঞ্জে সড়ক র্দূঘটনায় নিহত ২

প্রকাশিত: 6:50 PM, July 3, 2020

 

জেলা প্রতিনিধিঃঃ

 

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সিএনজি অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

 

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুষ পাল (২৮)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে বানিয়াচং থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমেধ্য কালারডুবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে আহত হন সিএনজি অটোরিকশায় থাকা আরও ৪ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষষণা করেন।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন- ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহত দুজননের মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30