নবীগঞ্জে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: 8:57 PM, July 3, 2020

নবীগঞ্জে সংঘর্ষে আহত ১৫
বুলবুল আহম/ নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে রাস্তার মেরামত কাজে বাধা প্রধানকে কেন্দ্র করে দু পক্ষের লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় দেবপাড়া ইউনিয়নের বানুদেব গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও আহতের সূত্রে জানাযায়, বানুদেব গ্রামের বাসিন্দা সাইম উদ্দিন প্রতি বছর বর্ষা মৌসুমের ন্যায় এ বছর বাড়ীর চলাচলের রাস্তা কাজ করতে শুরু করেন এতে বাধা প্রদান করেন সামছু উদ্দিনগংরা। এ নিয়ে গতকাল বৃস্পতিবার সকালে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এঘটনায় সাইম উদ্দিন থানায় একটি লিখত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া ও সাবেক মেম্বার আব্দুল হাই বিষয়টি মিমাংসা করার আশ্বাস প্রদান করেন। এতে শুক্রবার সকালে গ্রামে বিষয়টি সমাধানের জন্য বসার আগেই সামছু উদ্দিন, ইসলাম উদ্দিন, বুরহান উদ্দিন, তরাছ উদ্দিন, আলাল মিয়া, ইব্রাহিম, সলিম উদ্দিনসহ একদল লোক রামদা, পাইব, লাটিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাইম উদ্দিনের পরিবারের উমর এলোপাতারি হামলা চালায়। এর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে ছড়িয়ে পড়ে এতে মহিলাসহ অনন্ত ১৫ জন আহত হন। আহতের মধ্যে উভয় পক্ষের ৯ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা  প্রদান করেন।
এদের মধ্যে গুরুত্বর আহত সাইম উদ্দিন(৫০) তার পুত্র মাওলানা ইমাদ উদ্দিন, সহিবুর উদ্দিনের পুত্র বাহার উদ্দিন(১৬)কে সিলেট ওসমানী মেডিকেতল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়। অন্যান্য আহতরা হলেন, সামছু উদ্দিন(৩০), আঃ আজিজ(৩৫), ফয়েজ আহমদ(৩৫), সফিনা বেগম (৩০), হাবিবুর রহমান (২০), মহি উদ্দিন (১৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30