বুলবুল আহম/ নবীগঞ্জঃঃ
ঢাকা-সিলেট মহাসড়কের ব্যস্ততম জন বহুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই স্যুট গার্মেস নামক স্থানে এক ব্যাক্তির লাশ উদ্ধার শেরপুর হাইওয়ে থানা পুলিশ। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাশিলা গ্রামের অমর বিশ্বাসের পুত্র সঞ্জু বিশ্বাস (৩২)।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঢাকা- সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় স্থানীয় জনতা একটি লাশ দেখতে পান। এ সময় স্থানীয়রা শেরপুর থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ লাশের খবর পেয়ে মরাদেহ দেখে তার আত্মীয় স্বজন শেরপুর থানায় আসেন।
নিহত লোকজনের আত্মীয় এর সাথে কথা হলে তারা জানান, মরাদেহ ব্যাক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাশিলা গ্রামের অমর বিশ্বাসের পুত্র সঞ্জু বিশ্বাস (৩২)। সে একজন মানসিক রোগি ছিল বলে জানাযায়। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করছে।
এ ন্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক জানান, নিহত সঞ্জু বিশ্বাসের পরিবারের লোকজনের দাবি করে বলেন, সঞ্জু বিশ্বাসের বিভিন্ন রোগ ছিল হয়তো সে রোগের কারনে মারা গেছে। আমরা প্রাথমিক ভাবে ধারনা করেছি সে এই রোগের কারনে হয়তো সে মারা গেছে। কিন্তু তার শরিরের কোন অংশেই আঘাতের চিহ্ন নেই ময়না তদন্তের রিপোট না আসা পর্যন্ত কোন কিছু বুঝা যাচ্ছেনা।