এরপূর্বে গত ১২ জুন উপজেলার পুরাণ বাজারের মান্নান মার্কেটের জুয়েল এন্ড জনী বস্ত্র বিতানের সত্ত্বাধিকারী ও সদর ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামের মখলিছ আলী এবং ৩০ জুন মঙ্গলবার উপজেলার নতুন বাজারের সত্ত্বাধিকারী ও রামপাশা ইউনিয়নের বিশ্বনাথেরগাঁও গ্রামের ইনাম আহমদ ফারুক (৪০), পুরাণ বাজারের আল-হেরা শপিং সিটিস্থ মাছুমা টেলিকমের সত্ত্বাধিকারী ও দেওকলস ইউনিয়নের কালীজুড়ী গ্রামের সুবেদ আহমদ (২৬) করোনা আক্রান্ত হয়েছেন।
এদিকে গত ১ জুলাই বুধবার করোনা আক্রান্ত হয়েছেন বিশ্বনাথ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামের এমদাদুর রহমান মিলাদের মাতা আবেদা বেগম (৬০)। দীর্ঘদির ধরে তারা বিশ্বনাথ উপজেলা সদরের কলেজ রোড় এলাকায় বসবাস করছেন। আর বৃহস্পতিবার (২ জুলাই) করোনা আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আবদুল কাইয়ুম, পুরাণ বাজারস্থ মেডিচেক ডায়গনেস্টিক সেন্টারের টেকনোলজিস্ট (এক্সরে) ও সিঙ্গেরকাছ বাজারের বাসিন্দা নারায়ণ চন্দ্র দে।
বৃহস্পতিবার রাত পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর পাওয়া রিপোর্ট অনুযায়ী বিশ্বনাথ উপজেলায় পুলিশ, ব্যবসায়ী, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, রিপ্রেজেন্টিভসহ করোনা আক্রান্ত হয়েছেন মোট ১০৪ জন। আর আক্রান্তদের মধ্যে করোনা জয় করে স্স্থু জীবনে ফিরেছেন ৫০ জন। আবার আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১০৪ জন।এই ব্যাপারে বিশ্বনাথের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান বলেন, দ্রুত এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।