ছাতকে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের জেলা প্রশাসকের ঢেউটিন বিতরণ

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ গৃহহীন ৬ টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ধারন বাজার থেকে সৈদেরগাও গ্রামের ঘূর্নিঝড়ে গৃহহীন হওয়া ৬ পরিবারের মাঝে ঢেউটিন আনুষ্ঠানিক বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

 

ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ সৈদেরগাঁও গ্রামের মনির উদ্দিন, তেরাব আলী, মকদ্দুছ আলী, আব্দুল মন্নান মহরম আলী ও ফুরকানচক গ্রামের নূরুল ইসলামের পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়। গত ২৭ জুন শনিবার দুপুরে বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সৈদেরগাও, ফুরকানচকসহ আশপাশের বেশ কটি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। গৃহহীন হয়ে পড়েন গ্রামের অনেকে পরিবার।

 

গৃহহীনদের মাঝে অসহায় ৬ পরিবারের মাঝে ঢেউ বিতরনের সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুহেল মাহমুদ, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, ইউপি সদস্য আব্দুর রহমান, আলতাব আলী, মুক্তিযোদ্ধা আকরাম আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সাকের রহমান, ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় জেলা

 

প্রশাসক মোঃআব্দুল আহাদ বলেন, যেকোনো দূর্যোগের সময় ধৈর্য ধারন করেই দূর্যোগ মোকাবেলা করতে হয়। ঘূর্নিঝড়ে ও বন্যায় এ অঞ্চলের মানুষ বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন। তিনি বলেন, সরকার সবসময় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728