কমলগঞ্জে বিদ্যুতায়নের দাবীতে মানবন্ধন

প্রকাশিত: 7:57 PM, July 4, 2020

কমলগঞ্জে বিদ্যুতায়নের দাবীতে মানবন্ধন

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতের দাবিতে খাসিয়া সম্প্রদায়ের মানবন্ধন করছেন। শনিবার দুপুরে আদমপুর ইউনিয়নের কালিঞ্জি পুঞ্জিতে বসবাসকারী আদিবাসী খাসিয়া পুঞ্জির সম্মুখে এ মানবন্ধন করে।

 

পুঞ্জির হেডম্যান রিতেংগেন খেরিয়াম এর সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, পুঞ্জির সহকারী হেডম্যান উয়াংবর সুটিং, সাবেক হেডম্যান নাইট খেরিয়েম, সামায়ের খেরিয়াম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সম্প্রতি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষনা করা হলেও খাসিয়া পুঞ্জির বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ পাইনি। তাই অতি শ্রীঘই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়ার দাবী জানাচ্ছি এ মানববন্ধনের মাধ্য। যদি বিদ্যুৎ দিতে বিলম্ব হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার ঘোষনাও দিয়েছেন তারা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১২ ফেব্রুয়ারি গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয়ভাবে এ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করেছিলেন। তবে বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের রশি টানাটানিতে শতভাগ বিদ্যুতের আওতাভুক্ত হতে পারেনি আদমপুর বনবিট এলাকার কালেঞ্জি খাসিয়া পুঞ্জি ও পুঞ্জির বাহিরের কালেঞ্জি গ্রাম। এ জন্য এ লাকার পুরুষ ও মহিলা প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

পুঞ্জির হেডম্যান রিটেঙেন খেরিয়াম বলেন, বিদ্যুৎ ও রাস্তাঘাটের সমস্যার কারণে চরম ভোগান্দি পোহাতে হচ্ছে। লাউয়াছড়া ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বন বিভাগ অহেতুক কালেঞ্জী খাসিয়া পুঞ্জির বৈদ্যুতিক লাইন স্থাপনে বাঁধা দিয়েছে। সরকারিভাবে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দিলেও কালেঞ্জি খাসিয়া পুঞ্জি ও তৎসংলগ্ন গ্রাম বিদ্যুতায়নের বাহিরে রয়েছে।

 

তিনি আরও বলেন, এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর আবারও বনবিভাগ জরিপ কাজ করে। এ জরিপ কাজ শেষে পল্লী বিদ্যুৎ সমিতি কালেঞ্জি পুঞ্জিতে নতুন করে বিদ্যুতায়নের কাজ শুরু করেন। তখনও বন বিভাগের লোকজন এ কাজে বাঁধা সৃষ্টি করে। এর প্রতিবাদে কালেঞ্জি খাসিয়া পুঞ্জির ৯৫ ও কালেঞ্জি গ্রামের ৫০ পরিবারের সদস্যের অংশগ্রহনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে বিদ্যুতায়নের আওতায় আসতে হবে। বনাঞ্চলে অন্যান্য খাসিয়া পুঞ্জিতে বিদ্যুৎ সরবরাহ থাকলেও কেন বন বিভাগ কালেঞ্জি পুঞ্জিতে বাঁধা সৃষ্টি করছে তা তিনি বুঝতে পারছেন না।

 

আদমপুর বনবিট কর্মকর্তা শ্যামল রায় বলেন, কালেঞ্জি খাসিয়া পুঞ্জি ও গ্রামে বিদ্যুতায়নের জন্য ইতিপূর্বে বন বিভাগ একটি জরিপ সম্পন্ন করলে বিদ্যুতায়ন কাজ শুরু করার সম্পর্কে তার কাছে বন বিভাগের কোন নির্দেশনা আসেনি। তাই তিনি আপাতত কাজটি বন্ধ রাখতে বিদ্যুৎ বিভাগকে বলেছেন।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী আশেকুল হক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণায় কমলগঞ্জে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হলেও কালেঞ্জি খাসিয়া পুঞ্জি ও একটি গ্রাম বিদ্যুত সুবিধার বাহিরে রয়েছে। বন বিভাগের বাঁধার বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি কমলগঞ্জ কার্যালয়ের ডিজিএম প্রকৌশলী গণেশ চন্দ্র দাশ বলেন, কালেঞ্জি খাসিয়া পুঞ্জি ও কালেঞ্জি গ্রামকে বিদ্যুতায়নের আওতায় আনতে কাজ শুরু হয়েছিল। ঠিকাদারের লোকজনও খাসিয়া পুঞ্জি এলাকায় বৈদ্যুতিক খুঁটিও এনে রাখছে। বন বিভাগের আপত্তির কারণে এ দুটি গ্রামকে এখনও বিদ্যুতায়নের আওতায় আনা যায়নি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30