ভাষাসৈনিক বিচারপতি আনসার আলীর মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: 2:09 PM, July 5, 2020

ভাষাসৈনিক বিচারপতি আনসার আলীর মৃত্যুবার্ষিকী আজ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আজ রবিবার (৫ জুলাই) ভাষা সৈনিক বিচারপতি মোহাম্মদ আনসার আলীর ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে মৃত্যুবরণ করেন এই প্রখ্যাত আইনজীবী ও বিচারপতি।এ উপলক্ষে আজ ঢাকার বনানীতে মরহুমের কবরস্থান প্রাঙ্গণ এবং নওগাঁয় তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিল, আলোচনাসভা, কোরানখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

বিচারপতি মোহাম্মদ আনসার আলী ১৯৬২ সালে ঢাকা হাইকোর্টে তথা তদানীন্তন পাকিস্তান সুপ্রিম কোর্টে আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি ছাত্রাবস্থায় মহান ভাষা আন্দোলন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০১ সালে তাঁকে মরণোত্তর ‘মাতৃভাষা পদক’ দেওয়া হয়।

 

১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামেও সক্রিয় ছিলেন আনসার আলী। বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি সারা জীবন কাজ করে গেছেন। তিনি বিভিন্ন সময় বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, তৎকালীন রংপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দুবার নির্বাচিত সভাপতি এবং বাংলাদেশ লিগ্যাল এইড সোসাইটির সহ-সভাপতি ছিলেন।

 

অসংখ্য রায়ের মধ্যে বিচারপতি হিবেবে আনসার আলীর দক্ষতা, বিচক্ষনতা ও প্রতিভার স্বাক্ষর মেলে। মরহুমের ছোট ছেলে বিচারপতি আহমেদ সোহেল বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে কর্মরত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30