সিলেটে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৯ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: 4:45 PM, July 5, 2020

সিলেটে শিক্ষক-শিক্ষার্থীসহ ৩৯ জন করোনা আক্রান্ত

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেটে ৩৯ জনসহ পুরো দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রাথমিকের ৪১৮ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৭ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তবে গতকাল শনিবার নতুন করে কেউ আক্রান্ত হননি।

 

আজ রোববার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) ওয়েবসাইটে করোনা আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। ডিপিইর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাথমিকের ৩২২ জন শিক্ষক, ৪৮ জন কর্মকর্তা, ২৯ জন কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

তাদের মধ্যে ৭ জন শিক্ষক ও ১ জন কর্মকর্তা মারা গেছেন। এ পর্যন্ত ৬৩ জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে ৪৬ জন শিক্ষক, সাতজন কর্মকর্তা, কর্মচারী তিনজন ও সাতজন শিক্ষার্থী রয়েছেন। ঢাকা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, চট্টগ্রামে ১২২ জন, খুলনায় ২৯ জন, বরিশালে ২১ জন, রংপুরে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন রয়েছেন।

 

যেসব শিক্ষক কোভিড-১৯ আক্রান্ত, তাদের বেশিরভাগই নিজের বাড়িতে আইসোলেশনে আছেন। আর হাসপাতালে ভর্তি আছেন কয়েকজন। তবে সম্প্রতি প্রাথমিকের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ডিপিই। প্রতিদিন এ-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ২৪ ঘণ্টা পরপর ওয়েবসাইটে আপডেট করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031