প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। আক্রান্তের তালিকায় প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে নানা বয়সি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের নাম। গেল রোববার রাতে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট এসেছে আরও ৬ জনের।
তাদের মধ্যে রয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সদরের এক ব্যাংক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা, এক স্বাস্থ্যকর্মী, খাজাঞ্চি ইউনিয়নের বাকপ্রতিবন্ধি এক বৃদ্ধা ও সদরের রাজনগর রোডের ৫৭ বছর বয়সি এক বৃদ্ধ। উপসর্গ নিয়ে সকলেই গেল ৪ জুলাই নমুনা পরীক্ষায় দিয়ে ছিলেন।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭৩ জন। প্রাণ হারিয়েছেন নারী ও শিশুসহ ৩ জন।