ওসমানীনগরে যুক্তরাজ্যে বিএনপি নেতার নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: 7:44 PM, July 6, 2020

ওসমানীনগরে যুক্তরাজ্যে বিএনপি নেতার নগদ অর্থ বিতরণ

 

প্রতিনিধি/ওসমানীনগঃঃ

বিএনপির ভাইস চেয়ারম্যান এম তারেক রহমানের নির্দেশে এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বেগম তাহসিনা রোশদীর লুনার অনুপ্রেরনায় যুক্তরাজ্যে বিএনপির সাবেক সহ-সভাপতি ও লুঠন বিএনপির সভাপতি আব্দুল হাই এর ব্যাক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

 ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খালেরমুখ বাজার ও ৮ নং ওয়ার্ডের মাদার বাজারে আলাদা আলাদা ভাবে করোনায় ক্ষতিগ্রস্থ শতাধিক লোকের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া সোমবার (৬ জুলাই) নগদ অর্থ বিতরণ কালে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তার আহমদ বকুল, ও বিএনপি নেতা ছমির উদ্দিনের সভাপতিত্বে এবং উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উসমানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতাহির আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জরিদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লা মিসবাহ, ইউপি সদস্য আবু জাফর মোঃ মুজেফর, বিএনপি নেতা কামাল আহমদ, নেছাওর মিয়া, ছানা মিয়া,লাল মিয়া,সাজু মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগটনিক সম্পাদক ইয়াকুব আলী মিছির, ছালিক মিয়া, আনছার মিয়া, ইছাক মিয়া, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রেদুয়ান আহমদ, ছাত্রদল নেতা শিপন খান, ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারন সম্পাদক সাহেদ আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, আব্দুল কাইয়ুম,মাহিদুল ইসলাম, সুমন আহমদ প্রমূখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30