ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকের খাদ্য সহায়তা অব্যাহত

প্রকাশিত: 8:51 PM, July 6, 2020

ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকের খাদ্য সহায়তা অব্যাহত

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে করোনার পাদুর্ভাব। বেড়েছে অসহায় মানুষদের দুর্ভোগ। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে হতদরিদ্র পরিবারগুলোর। সিলেটের ওসমানীনগরে দুর্যোগকালিন সময়ে অসহায়দের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ‘ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে’। অসহায় পরিবারের খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে কর্মহীন দ্ররিদ্র পরিবারগুলোকে করে যাচ্ছেন অব্যাহত খাদ্য সহায়তা।

 

এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর ও চাতলপার বাজারে বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিম পৈলনপুর,বুরুঙ্গা ও সাদিপুর ইউনিয়নের অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারে মধ্যে এসোসিয়েশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এর পূর্বে গত শুক্রবার বিকালে সংগঠনের পক্ষ থেকে উমরপুর, তাজপুর, গোয়ালাবাজার,উসমানপুর ইউনিয়নের শ্রমজীবী লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সহায়তার তালিকায় ছিল, ২০ কেজি চাল, ৫ কেজি পেয়াজ, ৫ কেজি আলু, ২লিটার তৈল, ২০০ গ্রাম দুধ, ২০০ গ্রাম হলুদ,২০০ গ্রাম মরিছ, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ কেজি লবন ও ২ কেজি ময়দা। বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন,বিবিয়ানা প্রোপাইটিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও উপজেলার গোয়ালাবাজারের হাজি মাকের্টস্থ বিবিয়ানা মডেল ফার্মেসির পরিচালক এস এম মাসুদ আহমদ,বুরুঙ্গা বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক,সমাজ সেবক তাজুল ইসলাম,সিএনজি চালিত অটোরিকশা বেগমপুর উপ-পরিষদ শ্রমিক ইউনিয়নের সভাপতি সফি আহমদ ও সমাজসেবী মাহবুবুর রহমান রুমান।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন,করোনার মহামারিতে গৃহবন্দিতে থাকা নিন্ম ও মধ্যেবিত্তদের সার্বিক সহায়তা এগিয়ে এসছেন আমাদের প্রবাসীরা। এলাকার সর্বক্ষেত্রে প্রবাসীদের অবদান অপূরনীয়। দূর্যোগকালিন সময়ে ওসমানীনগর স্পোর্টিং এসোসিয়েশন ইউকে’র নেতৃবৃন্দের মহৎকর্মই এর উজ্জ্বল দৃষ্টান্ত।আমরা আশাবাদি এসোসিয়েশন নেতৃবৃন্দের এই মহৎকর্মগুলো আগামীতেও অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30