সংসদের মুলতবি অধিবেশন বসছে আজ

প্রকাশিত: 11:48 AM, July 8, 2020

সংসদের মুলতবি অধিবেশন বসছে আজ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসছে আজ বুধবার। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন বসবে।গত ৩০ জুন ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করার পর সাতদিনের জন্য অধিবেশন মুলতবি রাখা হয়। আজ অধিবেশন চলার পর এর সমাপ্তি হতে পারে।

 

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, অধিবেশনে ভার্চ্যুয়াল আইনসহ ২-৩টি আইন পাস হওয়ার কথা রয়েছে।সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে গত ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১১ জুন সংসদে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

 

গত ১৬ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর কথা থাকলেও সম্পূরক বাজেট পাসের পর অধিবেশন গত ১৫ জুন থেকে ২৩ জুন মুলতবি করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30