সিলেট |
প্রকাশিত: 4:02 PM, July 8, 2020
লন্ডন বাংলা ডেস্কঃঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে ‘ছুরিকাঘাতে খুন হওয়া’ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার রেল স্টেশন এলাকা থেকে লাশটি উদ্দার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল।
তিনি জানান, স্থানীয়রা সকালে ওই যুবকের লাশ রেল স্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ গিয়ে ওই অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে বলে জানান ওসি।
তিনি জানান, ময়না তদন্তের জন্যে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ছুরিকাঘাত করে ওই যুবককে খুন করা হয়েছে।