সিলেট |
প্রকাশিত: 8:10 PM, July 9, 2020
রাসেল আহমদঃঃ
বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়ে ভিত্তিহীন তথ্য প্রকাশে সাধারণ মানুষকে বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন। সমাজ সচেতনরা ভিত্তিহীন এসব তথ্যের বিষয়টি ঘাটাঘাটি করে এর বস্তু নিষ্টতা না পেয়ে তারা উষ্মা প্রকাশ করেছেন।
সচেতন মহলের দাবি,সারা দেশেই সরকারি স্বাস্থ্য বিভাগ অব্যস্থাপনায় নিমজ্জিত। তবে বালাগঞ্জ-ওসমানীনগর স্বাস্থ্য বিভাগের সেবাদান, ব্যবস্থাপনা- অবস্থাপনা কিংবা সমস্যার দিকে গুরুত্ব না দিয়ে উদ্ভট তথ্য প্রকাশ করে বাহবা কুঁড়ানোর অপকৌশল বৈ আর কিছু নয়! দির্ঘ অনুসন্ধানকালে সরেজমিনে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাইলপত্র পর্যালোচনা করে দেখা যায়- মে-জুন মাসে রোগীদের খাবার সরবরাহের উত্তোলিত বিল ৩৬ হাজার ১শ ৫৬ টাকা।
আসলেই কী বালাগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হচ্ছে নাকি অন্য কিছু- এনিয়ে তথ্য যাছাই করতে ব্যখ্যা চাওয়া হয় হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা: এস এম শাহরিয়ার ও হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা ‘মেসার্স টিপু ট্রেডার্সের’ স্বত্ত্বাধীকারী টিপু সুলতানের কাছে। ফাইলপত্রের রেকর্ড দেখিয়ে তারা বলেন, ২০ মে থেকে ১৬ জুন পর্যন্ত ৫৪ জন ভর্তি রোগীর স্থলে খাবার সরবরাহের তালিকায় ১৭০ জনের নাম এবং তালিকায় ছাড়পত্র নেয়া অধিকাংশ রোগীর নাম উল্লেখ রয়েছে বলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়।
প্রায় সময় ভর্তি হওয়া রোগীরা না জানিয়ে পালিয়ে যান,ভর্তি রেকর্ডে তাদের নাম থেকে যায়। সেই নামগুলো কর্তন করা হয়। পালিয়ে যাওয়া রোগীদের বিষয়ে থানা পুলিশকে অবহিত করার কথা থাকলেও মানবিক বিবেচনায় আমরা তা করি না। তবে এখন থেকে করবেন বলে জানান সংশ্লিষ্টরা।
এছাড়া ৩০মে ডায়রিয়া সমস্যা নিয়ে জাকির খান, ৫ মে প্যাগনেন্সির চিকিৎসা নিতে আসা শাহারা খানম, ১৪জুন একই সমস্যা নিয়ে হোসনে আরা ও ৯জুন নিপা রানী দাস হাসপাতালে ভর্তি হলেও তারা কর্তব্যরত চিকিৎসকদের না জানিয়ে এবং ছাড়পত্র না নিয়ে চলে যান। ভর্তি রেকর্ডে তাদের নাম থেকে যায়, এই নামগুলো কর্তন করা হয়েছে।
এদিকে ২৩জুন হাসপাতালে ভর্তি হওয়া আব্দুল হেলিম নামের ওই ব্যক্তি উচ্চ ডায়াবেটিস থাকায় ভাত খেলে তার সমস্যা হতে পারে তাই চিকিৎসকদের পরামর্শে তাকে চিড়া ও কলা দেয়া হয়েছিল। ২২জুন ভর্তি হওয়া ৪-৫ মাস বয়সী মাহিদা জান্নাত কী ভাত খেতে পারে- প্রশ্ন রাখেন তারা। মাহিদার সাথে থাকা তার মা-তো রোগী নন এরপরেও তার মা-কে আমরা চিড়া, কলা ও নাস্তা দিয়েছি।
বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এস এম শাহরিয়ার বলেন, রোগীদের ভাতের বদলে চিড়া এবং লক্ষ-লক্ষ টাকা দুর্নীতি করা হচ্ছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তি ছাড়া কিছু নয়। ব্যক্তি স্বার্থে চরিতার্থ হয়ে উদ্দেশ্যমূলক ভাবে এসব তথ্য প্রকাশে সাধারণ মানুষকে বিভ্রান্তি করার শামিল।
রোগীদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা ‘মেসার্স টিপু ট্রেডার্সের’ স্বত্ত্বাধীকারী টিপু সুলতানের বলেন, আমি রোগীদের মধ্যে গুণগত মানের খাবার সরবরাহ করছি। ভুয়া রোগী দেখিয়ে খাবার বিলও উত্তোলন করিনি। এছাড়া প্রকাশিত ওই সংবাদে আমার কোনো বক্তব্য নেয়া হয়নি। ব্যক্তি বিশেষের স্বার্থ হাছিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কথিত সংবাদকর্মী নামদারীরা ভিত্তিহীন তথ্য প্রচার করছেন। তাই ভিত্তিহীন এসব সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তিনি।