হবিগঞ্জে কোরবানির পশু’র ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় খামারিরা

প্রকাশিত: 9:01 PM, July 11, 2020

বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
আগামী পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদে করোনা ভাইরাসের কারনে পশু বিক্রিতে ন্যায্যৃূল্যের দাম নিয়ে শঙ্কায় রয়েছেন হবিগঞ্জের হাজারো খামারি।এতে করে দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন-রাত কাটাছেন। একদিকে করোনা ভয়াল থাবা অন্যদিকে ভারত থেকে যদি গরু আসে তাহলে তাদের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে সংশয় রয়েছে লোলজন।
তবে, জেলা প্রাণী সম্পদ অফিসের আশা, এবার ভারত থেকে কোন কোরবানির পশু দেশে আসবে না। তাছাড়া জেলায় যে পরিমান কুরবানির পশুর চাহিদা রয়েছে তা স্থানীয় ভাবে লালন পালন করা পশু দিয়েই পুরণ হবে।
জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্যমতে জানাযায়, এবছর হবিগঞ্জ জেলায় প্রায় আড়াই হাজার খামারে কোরবানির পশু বিক্রির জন্য লালন পালন করা হচ্ছে। সম্পুর্ণ দেশীয় পদ্ধতিতে হাওরের ও পাহারের সবুজ ঘাস খাওয়ানো হচ্ছে এসব গরু-ছাগলদের। যে কারণে ক্রেতাদের কাছে দেশীয় এসব গরুর চাহিদা রয়েছে ব্যাপক। এবারের কোরবানির ঈদে জেলায় ৩৫ হাজার গরু, ১৯৬টি মহিষ, ৭ হাজার ছাগল ও ৩ হাজার ৭৬৬টি ভেড়া কোরবানীর পশু হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে, এর চেয়েও বেশি পশু বাজারে উঠবে বলে আশা করছেন তারা। এদিকে, দেশীয় পদ্ধতি গরু মোটাতাজা করে ভালো সফলতা পেলেও কোরবানীর হাট বসানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামার মালিকরা।
এ ব্যাপারে খামার মালিক তাজুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, সম্পুর্ণ দেশীয় পদ্ধতিতে কোন প্রকার মেডিসিন ছাড়াই তিনি তার খামারে প্রায় ৫০টি পশু লালন পালন করে আসছেন। কোরবানির ঈদকে সামনে রেখে তারা ভাল দামের আশায় রয়েছেন। একই সাথে তিনি শঙ্কা প্রকাশ করেন, করোনা ভাইরাসের কারণে এবারের ঈদে কোরবানির পশু বিক্রি কমে যেতে পারে। কারণ অনেকেই কর্মহীন হয়ে দিন যাপন করছেন।
আরেক খামারী নুরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, এবার খামার মালিকদের সবচেয়ে বড় শঙ্কা করোনাকে নিয়ে। কি ভাবে হাট বসবে আর কি ভাবে বিক্রি করা হনে এ নিয়ে চিন্তায় রয়েছি সকল ক্রেতা ও বিক্রেতা। এছাড়াও ন্যায্য সাথে ভারতীয় গরু আসা নিয়ে শঙ্কাতো থাকছেই। তারা আরো বলেন, এবার যদি কোরবানির পশু কেনা বেচায় ন্যায্য মূল্য না পাওয়া যায় তা হলে কৃষকরা পথে বসতে পারেন।
জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের চিকিৎসক নিয়াজ আহমেদ খান চৌধুরী জানান, গরু মোটাতাজা করতে খামারীদের সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছেন তারা। সেই সাথে প্রতিটি কোরবানির হাটে গরুর চিকিৎসার জন্য মেডিকেল টিম থাকবে বলেও জানান তিনি।  জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রকাশ রঞ্জন বিশ্বাস জানান, গরুর হাট বসা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। তকে শীঘ্রই এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করা হবে। করোনা ভাইরাসের বওষয়রি মাথায় রেখে এবং সামাজিক দুরত্ব বজায় রেখেই হাটগুলো বসানো হবে বলেও জানান তিনি। এছাড়াও এবারের ঈদে ভারতীয় কোন পশু আসবে না বলেও জানাযায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30