সিলেট |
প্রকাশিত: 12:06 PM, July 20, 2020
প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ
নবীগঞ্জে ইয়াবা, গাজাঁ ও নাসির বিড়ি ব্যবসায়ীর বাড়িতে র্যাবের অভিযানের কারণে হামলায় এক বৃদ্বা আহত হয়েছেন। স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পান ঐ বৃদ্ধা। এ ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করা হয়।
এলাকাবাসী ও মামলার সূত্রে জানাযায়, গত বুধবার সকাল ৯টার সময় জিয়াপুর খয়ের মিয়ার চায়ের দোকানে চা খাওয়ার জন্য জান কারখানা গ্রামের মৃত সুনিল এর পুত্র মোঃ আব্দুল্লাহ। চা খাওয়ার ফাকে হঠ্যাৎ করে দা, রামদা নিয়ে অর্তকিত হামলা চালায় ৪নং দীঘলবাক ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত আমজদ উল্লার পুত্র আহমদ মিয়া (৫৫), আরজু মিয়ার পুত্র রায়েছ মিয়া (৩০) ও আহমদ মিয়ার পুত্র রিসেল মিয়া (২৫)। এ সময় আব্দুল্লাহর আত্মচিৎকারে আশাপাশের লোকজনের আপ্রাণ প্রচেষ্টায় অল্পের জন্য মৃত্যুর হাত থেকে সে রক্ষা পায়।
এ ব্যাপারে আহত আব্দুল্লাহ জানান, আমি সকাল বেলা চা খাওয়ার জন্য জিয়াপুর দোকানে আসার পরপরই হঠ্যাৎ করে উপরোক্ত মাদক ব্যবসায়ীরা আমার উপর দেশীয় অস্ত্র দা ও রামদা দিয়ে কুপাতে থাকে। এবং বলে তুই কিভাবে র্যাবের কাছে আমাদেরর বিরোদ্ধে অভিযোগ দেছ- এখন এর মজা বুঝে নে। এমন কথা বলে আর মারে। উপস্থিত স্থানীয় লোকজনের আপ্রাণ প্রচেষ্টায় আমি রক্ষা পাই। না হয় তো তারা আমাকে প্রাণে হত্যা করে ফেলতো। আরজুকে র্যাব ও পুলিশ কয়েকবার মাদক সহ গ্রেফতার করেছে।
কিন্তু আমি জানিইনা ইদানিং র্যাব কখন তার বাড়িতে অভিযান চালিয়েছে। জানা নেই, শুনা নেই, আমাকে অসহায় পেয়ে আমাকে মারধর করলো। তারা অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। প্রশাসন যদি তার পুরো বাড়ি ও আশপাশের ঘরগুলোতে অভিযান চালায় তাহলে বিপুল পরিমানের ইয়াবা ট্যাবলেট, গাজাঁ ও নাসির বিড়ি পাওয়া যাবে এবং এর পূর্বে প্রশাসনও কয়েকবার পেয়ে। আমি থানায় অভিযোগ দেওয়ার পর থেকে আমাকে নানান ভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি তাদের ভয়ে ঘর থেকে বের হতে পারতেছিনা। তারা আমাকে পেলে যে কোন সময় মেরে ফেলতে পারে। আমি দেশের উর্ধ্বতন প্রশাসনের কাছে এই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিচার চাই।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অপারেশন ওসি আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। অপরাধী যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।