ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলেনি, প্রধান নির্বাচন কমিশনারের

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০

ইভিএমে ফিঙ্গার প্রিন্ট মিলেনি, প্রধান নির্বাচন কমিশনারের

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট না মেলায় ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে তিনি নিজের ভোট দেন।

 

আজ শনিবার সিটি নির্বাচনে বেলা সোয়া ১১টার দিকে উত্তরার আই ই এস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন সিইসি। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে সিইসি সাংবাদিকদের বলেন, ‘আমার ফিঙ্গার প্রিন্ট ৮-৯ বছর আগের। ঘামে ভেজা থাকায় হয়তো মেলেনি, পরে এনআইডি দিয়ে ভোট দিয়েছি।

 

তিনি আরও বলেন, ‘অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। তবে ভোট না দিয়ে কেউ যাবেন না। আমাদের বিকল্প ব্যবস্থা আছে। বিকল্প ব্যবস্থায় ভোট দেওয়া যাবে।’

 

Spread the love

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031