শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

প্রকাশিত: 7:23 PM, July 22, 2020

শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশের করোনাভাইরাস এবং বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

 

আজ বুধবার বেলা ১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইমরান খান টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

দুই নেতার কথপোকথন ১৫ মিনিটি স্থায়ী হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুশল বিনিময়ের পর ইমরান খান বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি ও তা মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে জানতে চান শেখ হাসিনার কাছে ।

 

এ সময় করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবং চিকিৎসার ক্ষেত্রে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ইমরান খান বাংলাদেশের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে শেখ হাসিনার তাও অবহিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30