প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে ৪ জুয়াড়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার ৪ আগস্ট রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস আই শাহ আলীর নেতৃত্বে বাহুবল মধ্যে বাজার হাজী জমর উদ্দিন কটাই মিয়ার মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়,এসময় জুয়া খেলা অবস্থায় ৪ জন সহ মোট ৬ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন,উপজেলার যশপাল গ্রামের মৃত ছাই মোল্লার ছেলে সায়েদ মিয়া(৫০) পশ্চিম ভাদেশ্বর গ্রামের মৃত সুজাত উল্ল্যা,র ছেলে আইন উল্ল্যাহ(৪৫)বাহুবল সদরের মৃত জালাল উদ্দীন ঠান্ডা মিয়ার ছেলে সেলিম আহমেদ(৩২) উপজেলার হরিতলা গ্রামের মৃত এখলাছ মিয়া ছেলে হারিছ মিয়া(৪০) উপজেলার বাদে অলুয়া গ্রামের আজমান আলীর ছেলে প্রভাষক ইয়াকুত মিয়া ও দক্ষিণ বাহুবল গ্রামের মৃত কালি কুমার গোপের ছেলে কৃপাশীষ গোপ টুটন(৩৮)কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
মঙ্গলবার রাত ১১টায় আটককৃত জুয়াড়িদেরকে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলের আদালতে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত জুয়া খেলার অপরাধে আইন উল্ল্যাহ,সায়েদ মিয়া,সেলিম আহমেদ ও হারিছ মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদের্শ দেন এবং অপর দু’জন প্রভাষক ইয়াকুত মিয়া ও কৃপাশীষ গোপ টুটনকে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ডের আদের্শ প্রদান করেন। বুধবার দুপুরে বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত ৪জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছে।