সিলেট ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পায় পুলিশ। এ কারণে বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই বস্তুটি উদ্ধার কাজ শুরু হয়েছে। সিলেট ক্যান্টনম্যান্টের একটি বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সেখানে কাজ করছে। এরআগে বেলা সোয়া ১২টা থেকে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্পটে থাকা সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, ক্যান্টনম্যান্টের একটি বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম চৌহাট্টা পয়েন্টে বোমা সদৃশ্যবস্তুটি উদ্ধারে কাজ শুরু করেছে। কাজ শেষ হলে বোঝা যাবে এটি বোমা কিনা।
এদিকে বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত চৌহাট্টা পয়েন্টে রাখা ঐ মোটর সাইকেলের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ।