আবারও চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

আবারও চালু হচ্ছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট

লন্ডন বাংলা ডেস্কঃঃ


লন্ডন-সিলেট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ফের চালু হচ্ছে। আগামী সোমবার বিমানের ফ্লাইট লন্ডন থেকে রওয়ানা দিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে একই ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে।

 

গত মঙ্গলবার বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানা স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।

 

একইপত্রে, সিলেটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অবতরণের বিষয়ে আনুষাঙ্গিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে সরকারি সিদ্ধান্ত মোতাবেক ওসমানী বিমানবন্দরকে সকল ধরণের ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়েছে।

 

জানা গেছে, সোমবার লন্ডন থেকে সরাসরি ফ্লাইট সিলেটে আসবে। যে সব যাত্রীর করোনা পজেটিভ রয়েছে, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হবে। আর যে সব যাত্রীর করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকবে-সে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাবেন। করোনার প্রাদুর্ভাবের কারণে গত ২১ জুন লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031