নবীগঞ্জে কামাল হত্যা, ঘাতকদের ফাঁসির দাবীতে মানববন্ধন 

প্রকাশিত: 6:16 PM, August 6, 2020

নবীগঞ্জে কামাল হত্যা, ঘাতকদের ফাঁসির দাবীতে মানববন্ধন 
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামীলীগ নেতা কামাল হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবীতে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হলদারপুর গ্রামবাসী ও এলাকার সর্বস্থরের জনগনের উদ্দ্যেগে আলোচনা সভা ও বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকার বিশিষ্ট মুরুব্বি ডাক্তার শেখ আব্দুল মুকিত মিয়ার সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মিটুর পরিচালনায় অনুষ্টানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন, আবুল খায়ের।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ব্যারিস্টার সাইদুল হক সুমন। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সজিব আলী, বিশিষ্ট শালিস বিচারক মামুন মিয়া, আওয়ামীগ নেতা ইয়াওর মিয়া, ইউপি সদস্য মতিজুল মিয়া, আবুল খায়ের, আবুল হোসেন, যুবলীগ নেতা শাহ জাহান মিয়া, আবুল খায়ের, হলদারপুর মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুস শহীদ, হাফিজ উজ্জল আহমদ, জসিম উদ্দিন, লুৎফুর রহমান, মাওলানা এমদাদুল হক, কবির উদ্দিন, আওয়ামীলীগ নেতা লুৎফুর রহমান, সেকুল ইসলাম, মহশিন মিয়া সহ আরো অনেকেই।
এতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বজ্রকন্ঠ পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক আখতারুজ্জামান মিজান, চ্যানেল এস ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমদ, দৈনিক সমাচার প্রতিনিধি কাওছার মিয়া,  দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি মুফাজ্জল ইসলাম সজিব, সিলেট ভয়েজ এর প্রতিনিধি ইকবাল হোসেন তালুকদার সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রধান অতিথি ব্যারেস্টার সাইদুল হক সুমন বলেন,  নিহত কামাল আমাদের সমাজের একটি আইকন ছিল। ইসলাম উদ্দিন ও কামাল মিয়াকে যারা হত্যার করেছে তাদেরকে আমরা আমাদের এ সমাজ থেকে বিতারিত করতে হবে। এবং আমরা সবাই মিলে এদের ধরে পুলিশের কাছে তুলে দেওয়ার জন্য অভিমত প্রকাশ করেন। আলোচনা সভা শেষে নিতহ কামালের স্ত্রী, সন্তান, বোন ও আত্মীয় স্বজনদের শান্তনা দিয়ে বলেন আপনাদের এ বিষয় আমি দেখব ও লড়ব। আপনাদের ভয়ের কিছু না ক্ষমতাধররা যত বড়ই হোক না কেন এ ঘটনা থেকে কোন সময়ই পার পাবেনা। আমি বিষয়টি নিয়ে উধ্বর্তন কর্মকর্তার সাথে আলাপ করবো। পরে এলাকাবাসীর সাথে মানববন্ধনেে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউরি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কামালকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় হবিগঞ্জ জেলা ডিবির সাব ইনিসপেক্টর আজাদ আবুল কালামের নেতৃত্বে গত (৪ আগস্ট) হবিগঞ্জ শহরতলীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে১৩জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ ডিবির কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবির হাতে গ্রেফতার কামাল হত্যার এজাহারভুক্ত আসামিরা হলেন, মৃৃত ঐ এলাকার এক নামে পরিচিত (রাজাকার) মৃত উসমান উল্লার পুত্র মোঃ ফরিদ মিয়া (৩৬), ফজলু মিয়া(৫৫), কালা মিয়া(৫৩)  মুকিত মিয়া (৫১), ফজলু মিয়ার পুুু্ত্র মোঃ জুনেদ মিয়া (২৮) ফজলু মিয়ার পুত্র মোঃ নাঈম মিয়া (২২),  রুমেল মিয়া (২৫), তনু মিয়ার পুুুত্র এবাদুর মিয়া (৩০,) জহুর মিয়ার পুত্র মোঃ জুয়েল মিয়া (৩৮), সামছু মিয়ার পুুত্র সুজন মিয়া (৪০),  রাহেল মিয়া (২৫),  রুহেল মিয়া (২৮)  নুরুল ইসলাম (৫০) আব্দুল ওয়াহিদ।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, কিছুদিন পূূর্বে কামাল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি হাবিব চেয়ারম্যানের বিশ্বস্ত সন্ত্রাসী সাইফুলকে দিনারপুর মোড়াগাও থেকে ঈদের দিন বিকাল ৫টা ৩০ মিনিটের সময় নবিগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ ডিবির পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরে গত (১লা আগস্ট) তাকে জুডিশিয়াল ম্যাজেস্টেট আদালত (৫) এ তুললে জুডিশিয়াল ম্যাজেস্টেট তৌহিদুল ইসলাম এর কাছে ১৬৪ ধারায় কামাল হত্যার সাথে সরাসরি জরিত থাকার স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেয়।
তার জবানবন্দিতে সে বলে, কামালকে হত্যা করার এক সপ্তাহ আগে চেয়ারম্যানের নেতৃত্বে  কামাল হত্যার পরিকল্পনার গোপন বৈঠক করা হয়। কামাল হত্যার পরিকল্পনাদাতা চেয়ারম্যান হাবিবুর রহমানের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। এবং ঐ গোপন বৈঠকে আমি, আবিদ, ফরিদ ফারুক, সাইফুল, জুনেদ, মুকিত সহ আরও অনেকেই ছিলেম। সে তার জবানবন্দিতে বারবারই চেয়ারম্যান হাবিবের নাম উল্লেখ করে বলে, গত ২২জুলাই বুধবার তাদের পার্শবর্তি গ্রামের একজন বৃদ্ধা মারা যানা।
এতে কামাল জানাযার নামাজ পড়ে বিকাল সাড়ে ৫টায় বাড়ি ফিরছিলেন। এ সময় উল্লেখিত আসামিদ্বয় শিবগঞ্জ বাজারের পূর্বপাশে ডাঃ আব্দুল খালিক স্বাস্থ্য কেন্দ্রের কাছে আওয়ামীলীগ নেতা কামালকে দুইটি অটোরিক্সা দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দা রামদা নিয়ে অতর্কিত ভাবে হামলা করে কুপাতে থাকে। ঘাতরা এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে কামালের স্বজনরা মুমুর্ষ অবস্থায় তাকে দেখে স্থানীয়দের সহযোগিতায় সিলেট ওসমানী মেডিকেলের ইমার্জেন্সীতে ভর্তি করেন রাত সাড়ে ১১টার দিকে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নির্মম ঘটনায় প্রভাবশালী ক্ষমতার অপব্যাবহারকারী হত্যার প্রধান নায়ক চেয়ারম্যান হাবিব সহ অপরাপর আসামীদের ধরে ফাঁসির কাষ্টে ঝুলানোর আহবান জানান এলাকাবাসী।
এ ব্যাপারে নিহত কামালের ৮০ বছরের বৃদ্ধ মা আমিনা খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সব সময় অন্যায়ের প্রতিবাদ করে এবং মানুষের সুঃখে দুঃখে পাশে থাকার চেষ্টা করে। এতে গত নির্বাচন চেয়ারম্যানকে ভোট না দেয়ায় সে নির্বাচিত হওয়ার পর থেকে আমার ছেলের পিছু নিয়েছে হত্যার জন্য।
এ ব্যাপারে নিহত কামালের স্ত্রী ৪ সন্তানের জননী রাজনা বেগম বলেন, আমার এক ছেলে প্রতিবন্ধী, এক ছেলে ২৫ দিনের শিশু ছেলে সহ ৩ছেলে ও ১ মেয়েকে নিয়ে আমি এঝন পড়েছি মহা বিপাকে। ঘাতকদের ভয়ে রাতের ঘুম হারাম করে দিন রাত কাটাচ্ছি। আমার ঘুম লাগেনা না। শুধু আমার স্মামী হত্যাকান্ড চোখের সামনে বেসে ওঠে। আমি আমার স্মামী হত্যার বিচার চাই। চেয়ারম্যান হাবিবের ফাঁসি চাই।
নিহত কামালের প্রথম পুত্র প্রতিবন্ধী মামুন (১২), ১০ বছরের ২য় ছেলে সিয়াম, ৭ বছরের শিশু কন্যা রাহা বেগম, ২৫ দিনের শিশু পুত্র সাইমকে নিয়ে আমি চরম বিপাকে পড়েছি। এমন কি আমাদের আত্মীয়স্বজনরা
কামাল হত্যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে? যে এখনও কি কেন? কার ইন্দনে চেয়ারম্যান হাবিবকে প্রশাসন ধরছে না?  সচেতন মানুষ জানতে চায় চেয়ারম্যান হাবিবুর রহমান এর কুটি জোর কোথায়?

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30