নবীগঞ্জে ১৪টি ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: 2:48 PM, August 7, 2020

 নবীগঞ্জে ১৪টি ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার

বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ১৪টি ডাকাতি মামলার প্রধান আসামী আরশ (৩৪)কে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার গভির রাতে নবীগঞ্জ থানার ওসি অপারেশন (ওসি) আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ তাকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামি একই উপজেলার বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামের মৃত মোজাফফর উল্ল্যা পুত্র বলে জানা গেছে ।

 

পুলিশ জানায়- আরশ আলীর বিরুদ্ধে, হবিগঞ্জ, নবীগঞ্জ, বাহুবল, ও মৌলভীবাজার থানায় ১৪টি ডাকাতি মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে আরশ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এমনকি সে সিলেট বিভাগের সবকটি জেলা ছাড়া ও ব্রাম্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলে ডাকাতি কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে ।

 

আরশ আলীর সঙ্গীয় ডাকাত আজমল আলীর পুত্র নজির মিয়াকে গত ২৮ ফ্রেব্রুয়ারি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে আরশ আলীর নাম প্রকাশ পায়।

 

 নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ের সত্যতা নিশ্চত করেন। তাকে গ্রেফতার পর আরশ আলীকে হবিগঞ্জ কোর্টের পাটালে বিজ্ঞ আদালত তাকে  জেল হাজতে প্রেরন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30