নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্য! 

প্রকাশিত: 5:32 PM, August 7, 2020

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্য! 

বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যার করেছেন । শুক্রবার সকাল ৯ টায় পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার মঙ্গল দাশের কন্যা লিপি রাণী দাশ (১৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

কিশোরীর পরিবারের সূত্রে জানা যায়, রনজিত সরকার (১৭) একটি ছেলের সাথে লিপির প্রায় বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাদের প্রেমে বাঁধা দেওয়ায় প্রেমিকজুগল দু’জনের সম্পর্ক আরো অটুট থাকে।

 

এব্যাপারে লিপির মা’র সাথে কথা হলে তিনি বলেন, আমি অন্যের বাসায় কাজ করি। প্রতিদিনের মতো আজ সকালে আমি আমার মেয়েকে বাসায় রেখে যাই। কাজ শেষে আমি বাসায় ফিরে এসে দেখতে পাই ঘরের দরজা বন্ধ। ঘরের জানালা দিয়ে থাকিয়ে দেখি আমার মেয়ের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এতে চিৎকার দিলে স্থানীয়রা এসে আমার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30