সিলেট ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
স্টাফ রির্পোটারঃঃ
সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ কোয়ারীতে গর্ত ধ্বসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন শ্রমিক। নিহত শ্রমিক নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।
জানা গেছে, কালাইরাগ গ্রামের এরশাদ মিয়ার কোয়ারীর গর্তে রবিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু শ্রমিক শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।