ট্রেনের দরজায় ঝুলে যাত্রা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

ট্রেনের দরজায় ঝুলে যাত্রা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যুবক নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ট্রেনের দরজার হাতল ধরে ঝুলে যাওয়ার সময় রেল লাইনের পাশে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়। আজ রবিবার সকালে গাজীপুরের  ধীরাশ্রমে জামালপুরগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

 

জয়দেবপুর জংশন ফাঁড়ির এসআই আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে। তবে, নিহত যুবকের নাম পরিচয় জানা না গেলেও বয়স আনুমানিক ২৫ বছর হবে বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডি‌ক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930