প্রতিনিধি/প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের বাহুবলে আপন ভাইদের বিরুদ্ধে বোন ও তার পরিবারের সদস্যদের দা-দিয়ে কুপিয়ে আহত ও হত্যার চেষ্টার অভিযোগ করেছেন এক ভুক্তভোগী বোন।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়ন ও ৩নং সাতকাপন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে পূর্ব রসুলপুর গ্রাম।ঐ গ্রামে পরিবার পরিজন নিয়ে পাহাড়ি এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন মৃত আজিজুর রহমান।তিনি ৮ ছেলে ও ১ মেয়ে সন্তান রেখে মারা যান, খুব অভাব অনটনের মধ্যেই দিন কাটে মৃত আজিজুর রহমানের ছেলেদের।
তাদের একমাত্র বোন শিফা আক্তার বড় হওয়ার পর প্রতিবেশী মৃত আতর আলীর ছেলে সাইদুল হক এর সাথে শিফাকে বিয়ে দেয়া হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই বোন জামাইয়ের সম্পত্তির উপর নজর পড়ে শিফার ভাইদের। তারা কারণে অকারণে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে শিফার স্বামী সাইদুল হক ও তার পরিবারের উপর।
গত ৫ আগস্ট বুধবার বিকাল প্রায় সাড়ে ৩ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে শিফার স্বামী সাইদুল হক এর উপর হামলা চালায় শিফার ভাই ফজলুর রহমান, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, মোবাশ্বির,মিজান, মহিবুর রহমান,হাবিবুর রহমানের ছেলে তালহা ও সাইদুর রহমানের ছেলে হামজালা।
এসময় তারা বাঁচার জন্য আর্তচিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় সাইদুল হক, এলাইছ মিয়া,আয়চান বিবি ও শিফা আক্তারকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়, গুরুতর আহত আয়চান বিবিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়,সেখানেও আয়চান বিবি অবস্থা আশংকাজনক দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আয়চান বিবিকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় শিফা আক্তার বাদী হয়ে ৬ ভাই সহ ৮ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করলে,বোনের মামলার পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে বাহুবল মডেল থানার এস আই ইদ্রিছ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল ভিতর বাজারে অভিযান চালিয়ে ফজলুর রহমান ৩৫ ও হাবিবুর রহমান ৪৫ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।সোমবার বিকেলেই তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে আহত সাইদুল হক ও এলাকাবাসী জানান, শিফার ভাই মুহিবুর একজন জেএমবি’র সদস্য, শিফার আরেক ভাই জিয়াউর রহমান কুখ্যাত মাদক সম্রাট সে বর্তমানে ওয়ারেন্টভুক্ত আসামী। তারা যে কোন সময় সাইদুল হক এর উপর বড় ধরনের হামলাও করতে পারে।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি সততা নিশ্চিত করেছেন।