সিলেট |
প্রকাশিত: 5:37 PM, August 11, 2020
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার করোনা মোকাবেলায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালন করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার জন্মষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, পতাকা উত্তোলন, গীতা পরায়ন, আনন্দ র্যালি ও ধর্মালোচনা।
জন্মষ্টমী উদযাপন কমিটির আহবায়ক হীরা মোহন দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বক্তব্য রাখেন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ, আশুতোষ দাস প্রমূখ।